ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) ও চারজন উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ২৩ কর্মকর্তা পদে রদবদল হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন মিয়াকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজি পদে বদলি করা হয়েছে।
চারজন ডিআইজির মধ্যে মইনুর রহমান চৌধুরীকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাসেমকে পুলিশ সদরদপ্তরে, পুলিশ একাডেমির কমান্ড্যান্ট মুহাম্মদ আমিনুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি এবং বরিশালের পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (টিআর) পদে বদলি করা হয়েছে।
অন্যদের মধ্যে সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে শামসুদ্দিনকে বরিশালের পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), পুলিশ স্টাফ কলেজের এমডিএস আবু মুসা মোহাম্মদ ফকরুল ইসলাম খানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব), চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে একই দপ্তরের পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি রৌশনারা বেগমকে সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব), চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে বিশেষায়িত সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়ন ঢাকার ডিআইজি (চলতি দায়িত্ব) নিয়োগ করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকিকে সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকার বিশেষ পুলিশ সুপার শাহাদাত হোসেনকে সিআইডি ঢাকার অতিরিক্ত ডিআইজি এবং টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. জসিম উদ্দিনকে র্যাবের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসেনকে ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলামকে ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটিালিয়নের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ সদরদপ্তরে সংযুক্ত জামালপুরের সাবেক পুলিশ সুপার মাহফুজুল ইসলামকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) এবং দশম এপিবিএন মহালছড়ির অধিনায়ক আবুল কালাম আজাদকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) নিয়োগ করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার সরদার নুরুল আমিনকে চট্টগ্রামের আরআরএফ কমান্ড্যান্ট, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোস্তাফা কামালকে প্রথম এপিবিএন ঢাকার অধিনায়ক, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- টিআর) মনিরুল ইসলামকে একই দপ্তরে এআইজি এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার হায়দার আলী খানকে ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুজায়েত ইসলামকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (টেলিকম) আবুল কালাম আজাদকে রংপুরের আরআরএফ কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৪৪ ঘ.
bdnews24