২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বারের নির্বাচন স্থগিতের আদেশ

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। মোহাম্মদ সালেহ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। ওই নির্বাচনের ঘোষিত তফসিল এবং ‘ক্রটিপূর্ণ ও ফোলানো-ফাঁপানো’ ভোটার তালিকার ভিত্তিতে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চেয়েছে আদালত। বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন এম আই ফারুকী ও নাজনীন নাহার। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। নাজনীন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৮ মে এই নির্বাচন হওয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭২৫ ঘ.