পাবনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ভাঙ্গুড়ায় মঙ্গলবার ট্রেনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের একজন হলেন শ্যামল মারতী (৩২)। শ্যামল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাসিন্দা। আনুমানিক ২৮ বছর বয়সের অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক নাজমুল আলম জানান, বেলা পৌনে ৩টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে করে যাওয়ার সময় কৈডাঙ্গা রেলব্রিজে ধাক্কা খেয়ে এরা পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাদের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24