২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটিং করায় ৭ দিনের কারাদণ্ড

গাজীপুরের জয়দেবপুরে পিকেটিং করায় তিন বিএনপিকর্মীকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুরে পিকেটিং করায় তিন বিএনপিকর্মীকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাজিদ আনোয়ার এই সাজা দেন। দণ্ডিতরা হলেন মো. সোহেল (১৮), মো. হেলাল উদ্দিন (১৯) ও নাজমুল ইসলাম (৩০)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মিঠু শেখ বলেন, দণ্ডিতরা সবাই বিএনপিকর্মী। তিনি বলেন, জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় সকালে কয়েকজন পিকেটার রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওই সময় জয়দেবপুর থানা পুলিশ ওই স্থান থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৫৬ ঘ.