২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নাটোর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কালারা ব্রীজের কাছে হাফিজুল ইসলামের (২২) লাশ পাওয়া যায়। হাফিজুল নাটোর শহরের বড়গাছা এলাকার আশরাফ আলীর ছেলে। হফিজুলের বাবা আশরাফ আলী জানান, রোববার রাত ১০টার দিকে হাফিজুল অটোরিকশায় যাত্রী নিয়ে নাটোর স্টেশন এলাকা থেকে বাগাতিপাড়া যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বাগাতিপাড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা খুন করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫২ ঘ.