গাজীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ীতে ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ওই বৃদ্ধ ভুঙ্গাবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০০০ ঘ.
bdnews24