২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নাসিমা বেগম (৩২) ফতুল্লার কায়েমপুরের পোশাক কারখানা ফকির গার্মেন্টের শ্রমিক। তিনি কুতুবপুর এলাকার নুরুল হুদার বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামীর নাম নাইমুল ইসলাম। ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক তালুকদার জানান, শনিবার রাত পৌনে ১২ টার দিকে রাস্তা পারাপারের সময় চাষাঢ়াগামী আল্লাহ ভরসা পরিবহনের একটি বাস নাসিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশেপাশের লোকজন বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, পরিবহন মালিক ও নিহতের স্বজনদের সঙ্গে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯০১ ঘ.