২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোনের হাতে’ বোন খুন

ঘরে মাটি তোলা নিয়ে কথা কাটাকাটির জেরে বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

রাজশাহী, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরে মাটি তোলা নিয়ে কথা কাটাকাটির জেরে বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের উদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভান (৫০) উদপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে। গ্রেপ্তার ছোটবোন হলেন শামসুন নাহার (৪৫)। গোদাগাড়ী মডেল থানার ওসি ওহিদুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে সোনাভান ও শামসুন নাহার তাদের কুঁড়ে ঘরে মাটি তোলা নিয়ে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে শামসুন নাহার হাঁসুয়া দিয়ে কুপিয়ে সোনাভানকে হত্যা করেন। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোনাভানের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি ওহিদুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৬ ঘ.