২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘ভাইয়ের হাতে ভাই’ খুন

শেরপুরে গরুর ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

শেরপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে গরুর ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত পীর ফকির (৩০) সদর উপজেলার চক কুমরী গ্রামের নবী হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে দু’ভাই রূপ চান ও নপু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর সদর থানার উপ- সহকারী পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে গরুর ঘাস কাটা নিয়ে দু’ভাই রূপ চান ও নপু মিয়ার সঙ্গে পীর ফকিরে সঙ্গে ঝগড়া বাধে। ধারালো অস্ত্র দিয়ে ওই দু’ভাই পীর ফকিরকে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের আরেক ভাই হানিফ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.