২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী সদর উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

রাজবাড়ী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে রাজাপুর গ্রামে নিজ বাড়িতে নিহত হন শমসের আলী খান (৬৫)। রাজবাড়ী সদর থানার ওসি আলী হায়দার বলেন, রাত সাড়ে ১২টার দিকে শমসের আলী খানের ঘরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে পাশের ঘরে থাকা স্ত্রী ও মেয়ে আসার আগে তার মৃত্যু হয়। রাজবাড়ী হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, রাজাপুর বাজারের ইজারা নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হয়ে থাকতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৪৩ ঘ.