২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নলকূপ চালক খুন

নওগাঁর বদলগাছী উপজেলায় এক গভীর নলকূপ চালককে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নওগাঁ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বদলগাছী উপজেলায় এক গভীর নলকূপ চালককে জবাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে পুলিশ চকবলরামপুর গ্রামের ধান ক্ষেত থেকে এনামুল হক ওরফে হাবিবুরের (৪০) গলা কাটা লাশ উদ্ধার করে। এনামুল ওই গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে এনামুল ও অপর নলকূপ চালক সাইফুল ইসলাম (৪২) জমিতে সেচের কাজ করেন। রাতে সন্ত্রাসীরা সাইফুলকে নলকূপ ঘরে বেঁধে রেখে এনামুলকে জবাই করে সেচের নালায় ফেলে রাখে। সকালে লাশ দেখে লোকজন থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বদলগাছী থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, এনামুলের লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি আলমগীর জানান, আরেক নলকূপ চালক সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নলকূপটির মালিক হামিদুল থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯১৪ ঘ.