চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. খবির উদ্দীন আহম্মদ (৬০) মারা গেছেন।
আইন অনুষদের ডীন অধ্যাপক মো. জাকির হোসেন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহীর লক্ষীপুরে একটি হাসপাতালে মারা যান তিনি।
অসুস্থতার কারণে ২৩ মার্চ থেকে অধ্যাপক খবির ছুটি নিয়ে লক্ষীপুরে নিজ বাড়িতে ছিলেন।
খবির আহম্মদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার বেলা ১১টা থেকে সব ক্লাস ও পরীক্ষা একদিনের জন্য স্থগিত করেছে।
১৯৯৩ সালে আইন অনুষদের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন খবির। আইন বিষয়ক বেশ কিছু গবেষণা প্রবন্ধ লিখেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/আরএম/আরএ/১৫২২ ঘ.
bdnews24