২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধা নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

জয়পুরহাট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনায় নিহত হন উপজেলার সরস্বতীপুর গ্রামের দিলজান বিবি (৬০)। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক আলী রেজা জানান, গ্রামের একটি সরকারি নলকূপ থেকে স্থানীয়রা গোসল, রান্না ও খাবার পানি সংগ্রহ করে। বিকাল ৪টার দিকে ওই নলকূপ থেকে পানি সংগ্রহ করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে শুরু হলে থামাতে যান দিলজান বিবি। এ সময় দু’পক্ষের মাঝখানে পড়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৫৮ ঘ.