বরিশাল, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল লঞ্চঘাট থেকে বৃহস্পতিবার রাতে আহরণ নিষিদ্ধ প্রায় পাঁচ লাখ গলদা চিংিড়ির পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড।
এ ঘটনায় আটক আটজন থেকে শুক্রবার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার গভীর রাতে চিংড়ি পোনাসহ আটজনকে আটক করা হয়। পরদিন সকালে এদের প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তরফদার মাহমুদুর রহমান।
পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধার করা পোনাগুলোও কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
আটকরা হলেন মির্র্জাকালুর হাসান নগরের মো. মোস্তফা, রুহুল আমিন, ভোলর বোরহানউদ্দিনের ছোট মাইনক্য গ্রামের আবুল কালাম, পশ্চিম ছোট মাইনক্য গ্রামের মো. বাসেদ মিয়া, পূর্ব জয়া গ্রামের মো. সেলিম, দেউলা শেরপুরের মো. মোস্তফা (২), বাগেরহাট সদরের রফিক সিকদার ও শাহাবুদ্দিন।
বরিশালের সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, চিংড়ি পোনা আহরণের সময় অন্যান্য মাছের পোনা ধ্বংস হয় বলে সরকার মুক্ত জলাশয় থেকে যেকোনো চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24