২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাব আলী চৌধুরী পুরস্কার পাচ্ছেন ড. আতিউর

ব্যাংকিং ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নবাব আলী চৌধুরী জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকিং ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নবাব আলী চৌধুরী জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গভর্নরের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। গত ১৬ এপ্রিল জুরি বোর্ডের সভায় ব্যাংকিং ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গভর্নরকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়। নবাব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ আমন্ত্রণ জাননো হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৮৫৪ ঘ.