২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপির বিক্ষোভ: ৮টি গাড়ি ভাংচুর

খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিলের সময় আটটি গাড়ি ভাংচুর হয়েছে। এরমধ্যে দলটির এক সাবেক সাংসদের গাড়িও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

খুলনা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিলের সময় আটটি গাড়ি ভাংচুর হয়েছে। এরমধ্যে দলটির এক সাবেক সাংসদের গাড়িও রয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ডাকবাংলো মোড়ে এ ভাংচুর হয় বলে পুলিশ জানিয়েছে। এখানে বিএনপি দলীয় সাবেক সাংসদ আলী আজগর লবীর পাজেরো জিপ, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও পাঁচটি ইজিবাইক ভাংচুর হয়। ভাঙচুরের অভিযোগে বিএনপির জেলা যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা সদর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, এম ইলিয়াস আলীকে ‘অপহরণের’ প্রতিবাদে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। তিনি বলেন, বেলা পৌনে ১২টায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ থানার মোড়ে মিছিল আটকে দেয়। এ সময় ছাত্রদল ও যুবদলকর্মীরা জঙ্গি মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪৩ ঘ.