২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ভারতীয় কাপড় আটক

মেহেরপুরের ক্যাশবপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শাল চাঁদর, প্যান্ট ও শার্টের কাপড় আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

মেহেরপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের ক্যাশবপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শাল চাঁদর, প্যান্ট ও শার্টের কাপড় আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে শহরের কাপড় ব্যাবসায়ী আগরওয়ালা বস্ত্রালয়ের মালিক শ্যামসুন্দর আগরওয়ালার ক্যাশবপাড়ার বাড়ি থেকে এসব আটক করা হয়। র‌্যাব-৬ মেহেরপুর কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ রায়হান জানান, গোপন খবরের বিত্তিতে র‌্যাব সদস্যরা মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার পিস বিভিন্ন ধরনের ভারতীয় কাপড় আটক করে। মেহেরপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, “উদ্ধারকৃত সমস্ত মালামাল ভারতীয় ও অবৈধ। বাড়ির মালিককে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বাড়ির অন্য সদস্যরা মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই মালামাল আটক করা হয়েছে।” মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আটককৃত কাপড় র‌্যাব থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫১ ঘ.