পিরোজপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের হুলারহাট নৌবন্দরের একটি দোকান থেকে পাকিস্তান ও ভারতে তৈরি যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে।
ওষুধের মধ্যে রয়েছে- ভায়াগ্রা, সেনেগ্রার মতো পাঁচ হাজার ১২ পিস বড়ি।
এ ঘটনায় শ্রী গুরু ফার্মেসি নামে ওই ওষুধ দোকানের মালিক মিঠুন কুমার শীলকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, ওষুধ ব্যবসায়ী মিঠুন শীলের বাড়ি হুলারহাট বন্দরে। তিনি প্রায় দুই বছর যাবৎ ঢাকার মিটফোর্ড ও কেরানীগঞ্জের জিঞ্জিরা থেকে এসব ওষুধ এনে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪২৫ ঘ.
bdnews24