২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল খেলায় সংঘর্ষ, খেলোয়াড় নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুধবার ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক খেলোয়াড় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

বান্দরবান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুধবার ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক খেলোয়াড় নিহত হয়েছেন। ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়ার জামছড়ি মাঠে প্রীতি ফুটবল খেলায় এই ঘটনায় নিহত জামাল (২৫) স্থানীয় আহাম্মদ হোছনের ছেলে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপক বড়–য়া। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দীপ্তিময় চাকমা নামে একজনকে গ্রেপ্তার করেছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বৈদ্যছড়া এলাকায় স্থানীয় যুবকরা একটি ফুটবল ম্যাচ আয়োজন করে। ম্যাচে এলাকার পাহাড়ি-বাঙালি যুবকরা অংশ নেয়। খেলায় জামাল (২৫) একটি গোল করলে প্রতিপক্ষ তা না মেনে আরো সময় বাড়ানোর দাবি জানায়। এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোহার রডের আঘাতে জামালের মাথা ফেটে যায়। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে জানান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, জামাদের ভগ্নিপতি জাফর আলম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.