সিরাজগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদরে বাস ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
বুধবার বিকালে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের কুড়ালিয়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের সোবহান মণ্ডলের ছেলে ইসরাফিল হোসেন (৩৮) এবং অজ্ঞাত পরিচয় একজন।
সদর থানার এসআই আফজাল হোসেন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়।
নিহতদের লাশ স্বজনরা নিয়ে গেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ভটভটির যাত্রী ছিলেন বলে আফজাল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০৫ ঘ.
bdnews24