২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাতের গুলিতে কাঠমিস্ত্রী নিহত

সাতক্ষীরায় ডাকাতের গুলিতে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

সাতক্ষীরা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ডাকাতের গুলিতে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীররাতে সদর উপজেলার ঘোনা গ্রামে জয়নাল আবেদীন দালাল (২৪) আহত হন। বুধবার ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জেলা শহরের তালতলার ফয়জুদ্দিন দালালের ছেলে। গ্রামবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি আসলাম খান সাংবাদিকদের জানান, ১০/১২ জন সশস্ত্র ডাকাত অমূল্য রতন মজুমদারের ছেলে বিনয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে ঢোকে। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতদের গুলিতে জয়নাল গুরুতর আহত হন। বুধবার ভোরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে অবস্থার আরো অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মাওয়ায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৪০ ঘ.