যশোর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্র্শা সীমান্ত থেকে ১২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার দুপুরে শিববাস এলাকার বেড়িবাঁধের ওপর থেকে তাদের আটক করা হয়।
যশোরের ২৬ বিজিবি ক্যাম্পের অপারেশন কর্মকর্তা মেজর ফিরোজ ওয়াহিদ জানান, ভারত যাওয়ার সময় এদের আটক করা হয়। এরমধ্যে তিনজন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশু রয়েছে।
এরা হলেন ভারতের নদীয়া জেলার দেবনাথ (৫০), মধু পরামানিক (৩৩), বিজন বিশ্বাস (২৭), আশালতা বিশ্বাস (৪০), কৌশলী বিশ্বাস (৩০), উল্লাসী বিশ্বাস (৩৫), দিতি বিশ্বাস (২৯), সনিকা বিশ্বাস (৩০), সজিব বিশ্বাস (৭), সবুজ বিশ্বাস (৬), অর্পণ বিশ্বাস (৮) ও আকাশ বিশ্বাস (৭)।
মেজর ওয়াহিদ আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- প্রায় দুই সপ্তাহ আগে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে তারা বিভিন্ন এলাকায় গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধিএমএইচপি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24