২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নছিমন উল্টে নিহত ২

পাবনা-সাঁথিয়া সড়কের কোনাড়ীতে মঙ্গলবার নছিমন দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

পাবনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা-সাঁথিয়া সড়কের কোনাড়ীতে মঙ্গলবার নছিমন দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সাঁথিয়ার সুন্দরগাছি গ্রামের আনছার আলী (৪০) এবং রাঙামাটিয়া গ্রামের ইসহাক আলী (৪৯)। আহতদের মধ্যে উকিল উদ্দিন, ছকির, মালেক, ইসমাইল ও ঝুনুকে পাবনা ও সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া থানার ওসি বজলুল করিম জানান, বেলা ১টার দিকে ১০/১২ জনসহ গরু বোঝাই একটি নছিমন রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.