ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ পর উদ্ভূত পরিস্থিতিতে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রেলভবনে সংবাদ সম্মেলন করে অব্যাহতি নেওয়ার এই ঘোষণা দেন পাঁচ মাস আগে মন্ত্রী হিসাবে শপথ নেওয়া সুরঞ্জিত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘটনার সাথে সম্পৃকতা না থাকার পরও গণতন্ত্রকে সৃসংহত করতে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24