২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি সম্মেলনে যাচ্ছেন তথ্যমন্ত্রী

বিশ্বের ২৫টি দেশের তথ্যমন্ত্রী ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের ২৫টি দেশের তথ্যমন্ত্রী ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার। এতে যোগ দিতে বাংলাদেশ থেকে দুই সদস্যের একটি প্রতিনিধি দল রোববার রাতে ঢাকা ছাড়ছে। এক তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের নেতৃত্বে এ প্রতিনিধি দলের অপর সদস্য হলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসএম হারুন-অর-রশীদ। রিপাবলিক অব গ্যাবনের রাজধানী লিব্রাভিলে এ সম্মেলন চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আয়োজক সংস্থা ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স) মহাসচিবের কার্যালয়ের আমন্ত্রণে তথ্যমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধি দলটি আগামী ২৩ এপ্রিল ঢাকায় ফিরে আসার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এএইচ/২১১৪ ঘ.