২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ভিসির পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি

উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে’ এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১৫-১৯ এপ্রিল সর্বাত্মক শিক্ষক ধর্মঘট এবং উপাচার্যকে তার কার্যালয়ে অবরোধ, ২১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও প্রশাসনিক ভবন অবরোধ করা হবে। অধ্যাপক নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শর্ট-কাট নিয়ম চালু করে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বানিজ্যিকীকরণের দিকে ঠেলে দিচ্ছেন। অনিয়ম-দুর্নীতি বন্ধে তার অপসারণ অনিবার্য।” গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ বিভিন্ন দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক এমএ মতিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নঈম সুলতান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক রশীদ হারুন, অধ্যাপক এনামুল্লাহ পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫৮ ঘ.