২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

কিশোরগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কিশোরগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার দুপুরে কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়কে বৌলাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে চামটা বন্দরমুখী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আব্দুস শহীদ (৫০) মারা যায়। এছাড়া আহত হয় ১০ বাস যাত্রী। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ/১৫৫৯ ঘ.