২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুর্ঘটনায় কিশোর ও বৃদ্ধা নিহত

জয়পুরহাট জেলা সদরে আলাদা দুটি দুর্ঘটনায় এক কিশোর ও বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

জয়পুরহাট, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জয়পুরহাট জেলা সদরে আলাদা দুটি দুর্ঘটনায় এক কিশোর ও বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের জামালগঞ্জ চারমাথা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন নামে ১৪ বছরের এক কিশোর মারা গেছে। সে জেলা সদরের জামালপুর দদিয়া গ্রামের মামুনুর রশিদের ছেলে। বেলা ১২টার দিকে জেলা শহরের হাসপাতাল মোড় এলাকায় লাইলি বেগমও (৬০) বাস চাপায় এক বৃদ্ধা নিহত হন। লাইলি বেগম জেলা সদরের চক-দাদরা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। জয়পুরহাট থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। দুটি বাস ও চালকদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/