২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী নেতার

দেশবাসী ও বাংলাভাষী সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসী ও বাংলাভাষী সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে বাংলা নতুন বছর ১৪১৯। নানা আয়োজনে বর্ষবরণ করবে জাতি। নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি এক বাণীতে বলেন, বছর ঘুরে বাংলা নববর্ষ বাঙালির জীবনে সমাগত এক অফুরন্ত সম্ভাবনা নিয়ে। এটি চিরায়ত বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। বাঙালির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাক্সক্ষা, আবেগ-অনুভূতি বিমূর্ত হয়ে ওঠে এদিনে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমাদের পারিবারিক ও সামাজিক জীবন শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কৃষি-ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আয়োজনে বাংলা মাস ও তারিখের ভূমিকা চিরন্তন। আবহমানকাল ধরে তাই বাঙালি সমাজে বাংলা নববর্ষের আবেদন সার্বজনীন।” অতীতের বিভেদ ভুলে বাংলা নববর্ষ সবাইকে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে অনুপ্রাণিত করুক, এই আশা করেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অসা¤প্রদায়িক চেতনার আধার। এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বার বার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। তবে ধর্মান্ধ, সা¤প্রদায়িক শক্তির কোনো অপচেষ্টাই সফল হয়নি। বাঙালি জাতি তার আপন মহিমায় উদ্ভাসিত হয়েছে। পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির চর্চা সা¤প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে শক্তি যোগাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা বলেন, পহেলা বৈশাখ অনন্তকাল ধরে গড়ে উঠা ভাষা সাংস্কৃতিক ঐতিহ্যকেই আনন্দের মহাসমারোহে স্মরণ করিয়ে দেয়, জেগে উঠে জাতির আত্মপরিচয়। গত বছরের জরা-দুঃখ, অবসাদ-ক্লান্তি, হতাশা-গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ। “নতুন বছরে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়,” বলেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৪৬ ঘ.