২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্টিল মিল কার্যালয়ে আগুন

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের মূল কার্যালয় আগুনে পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের মূল কার্যালয় আগুনে পুড়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে কবীর স্টিল অ্যান্ড রি রোলিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কেউ হতাহত হয়নি। মিলের মূল কার্যালয় কবীর মঞ্জিলের চার তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে অগ্নি নির্বাপণ বাহিনী জানিয়েছে। বাহিনীর আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৭৫৫ ঘ.