২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিলারি ক্লিনটন

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা ভাষাভাষী সব জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা ভাষাভাষী সব জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের জণগণ ও প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে বিশ্বব্যাপী বাঙালি স¤প্রদায়কে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। হিলারি বলেন, আমেরিকায় প্রবাসী বাঙালিদের মাধ্যমে বাংলার শক্তিশালী ও সমৃদ্ধ ঐতিহ্য মার্কিনিদেরও প্রভাবিত করেছে। জাতীয় ও ধর্মীয় বিভেদ ভুলে একটি সম্মিলিত ইতিহাস ও উজ্জ্বল প্রতিশ্র“তিময় ভবিষ্যৎ প্রত্যাশায় সব বাঙালি ধর্ম ও জাতি নির্বিচারে একসঙ্গে মিলিত হচ্ছে। “এই নববর্ষ উদযাপনের মিলনমেলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আপনাদের অংশীদার ও বন্ধু হিসেবে যোগ দিচ্ছে। সবাইকে শান্তিময়, সমৃদ্ধ, সুস্থ ও আনন্দময় নতুন বছরের শুভেচ্ছা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮৫১ ঘ.