২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নূর আহাম্মদ (৭০)। তিনি পতেঙ্গার পশ্চিম হোসেন আহম্মদ পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খেজুরতলীতে আব্দুল হাকিম ও শাহীন বাণুর মালিকানাধীন দুটি বসতঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে। পতেঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা মিনি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুড়ে যাওয়া ভাড়া ঘর দুটিতে গার্মেন্টস কর্মীরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় তারা কেউ বাসায় ছিলেন না। তিনি জানান, ঘরে শুয়ে থাকা অবস্থায় নূর আহাম্মদ আগুনে দগ্ধ হয়ে মারা যান। তিনি অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৪৫ ঘ.