ফরিদপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাশাপাশি স্থানে দু'টি অনুষ্ঠান আয়োজন করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ এলাকায় সব ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর (ইউএনও) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেলিপোর্ট এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে। পাশের ঈদগাহ ময়দানেও একই সময়ে ইসলামী জলসার ঘোষণা দেয় জাকের পার্টি।
এ নিয়ে সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করায় এ আদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24