২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি অদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

নীলফামারী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি অদালত। জেলা ও দায়রা জজ জেব-উন-নেছা আসামির উপস্থিতিতে বুধবার এ রায় দেন। দণ্ডিত মঞ্জুরুল হক (৩৫) ডোমার উপজেলার চিলাহাটী নামাজিপাড়ার সফিয়ার রহমানের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নুর বানুকে (২৮) ২০০৯ সালের ৬ জুলাই মঞ্জুরুল পিটিয়ে অহত করে। পরদিন বোড়াগাড়ি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের বাবা একই উপজেলার উত্তর কেতকিবাড়ীর তমিজ উদ্দীন বাদী হয়ে মঞ্জুরুল ও তার মা মমতাজ বেগমকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪০ ঘ.