২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের তেল চুরির সময় ২ জন গ্রেপ্তার

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে তেল চুরির সময় ট্রেনের লোকোমাস্টার ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

রাজশাহী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে তেল চুরির সময় ট্রেনের লোকোমাস্টার ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল স্টেশনের কাছে সুখানদীঘি রেলক্রসিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- লোকোমাস্টার মো. শাহনুর আলম (৬৫) ও সহকারী আব্দুর রাকিব (৪৫)। র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক মো. কামরুল ইসলাম জানান, খুলনা হতে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের তেল চুরি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪টি ডিজেলের ব্যারেলে ২শ’ লিটার ডিজেল ও একটি ভটভটিসহ তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রেনের তেল চোরদের ওই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানান র‌্যাব কর্মকর্তা কামরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭২৪ ঘ.