২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

রাজবাড়ী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইউনিয়নের বিলচত্রা মাদুলিয়া গ্রামের একটি মাঠ থেকে মো. ফারুকের (২৫) লাশ উদ্ধার করা হয়। তিনি পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফারুকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। একটি ডাকাতি মামলায় ফারুক সাতমাস কারাবন্দি ছিলেন জানিয়ে ওসি বলেন, জেল থেকে বেরিয়ে ফারুক ভাড়ায় মোটরসাইকেল চালাতো। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৫ ঘ.