২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

একই স্থানে একই সময়ে যুবদল ও যুবলীগ সভা ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 05:28 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঝিনাইদহ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে যুবদল ও যুবলীগ সভা ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার পশুহাটে বুধবার বেলা ১১টায় যুবদল তাদের দ্বিবার্ষিক সম্মেলন ডাকে। একই সময়ে যুবলীগও সেখানে সভা করার ঘোষণা দেয়। এ কারণে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পশুরহাট ও এর আশপাশে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমুল হক। শৈলকুপা থানার ওসি আহসান হাবিব জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে এ ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে। শৈলকুপা থানা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব দাবি করেন, তারা আগে থেকেই প্রশাসনের কাছ থেকে সম্মেলনের অনুমতি নেন। তাদের সম্মেলন পণ্ড করতেই যুবলীগ সভা ডাকে। তবে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশার দাবি, তারাই আগে পশুরহাটে সভার করার আয়োজন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১১ ঘ.