ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে আল্পনা আক্তার (১২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আল্পনার লাশ মঙ্গলবার দুপুরে বাসার বাথরুমের শাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুলিশ জানায়।
রমনা থানার শিক্ষাণবিশ সহকারী উপপরিদর্শক জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলপনা বড় মগবাজারের একটি ভবনের তৃতীয় তলায় নুরুল ইসলামের বাসায় থাকত।
মঙ্গলবার সকালে একই বাসার আরেক গৃহকর্মী বানু বেগমের সঙ্গে ঝগড়া করে আলপনা আত্মহত্যা করেছে বলে গৃহকর্তা পুলিশকে জানিয়েছেন।
গাইবান্ধার আল্পনা ওই বাসায় সাত মাস ধরে কাজ করে আসছিল।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩০০ ঘ.
bdnews24