চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকার দুটি মিষ্টির দোকানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যুঁথিকা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
তিনি সাংবাদিকদের জানান, ওই এলাকার মিষ্টির দোকান স্বাদকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন ছাড়া ভূয়া মূল্য দিয়ে মিষ্টিজাত পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ফুলকুলিকে বিএসটিআই’র অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের বিস্কুট বিক্রি করার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।
অভিযানে বিএসটিআই প্রতিনিধি ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ও রাজিব দাশ গুপ্ত অংশ নেন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০৫ ঘ.
bdnews24