চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় পাঁচশতাধিক এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশের পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় বিদ্যুৎকেন্দ্রের এলাকা স¤প্রসারণে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই কর্মসূটি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, আমনুরা ঝিলিম বাজারে বিদ্যুৎকেন্দ্র স¤প্রসারণে প্রায় ১৪ একর জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের নোটিস দেওয়া হয়েছে। অথচ সরকার বাজার মূল্যের চেয়ে অনেক কম দাম দিতে চাচ্ছে।
নাচোল-গোদাগাড়ি সড়ক থেকে একশ’ ফুট জায়গা ছেড়ে বিদ্যুৎ কেন্দ্রের এলাকা স¤প্রসারণ করলে অনেক ঘরবাড়ি রক্ষা পাবে বলে তাদের অভিমত।
অন্যদের মধ্যে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম স্বাধীন, শ্রমিক লীগের সভাপতি শাহজালাল শাহীন, পারভীন আকতার প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
দাবি না মানা হলে আগামী ২১ এপ্রিল ঝিলিম ইউনিয়নের শিমুলতলায় অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯১২ ঘ.
bdnews24