খুলনা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরসাইকেল চুরির অভিযোগে আটক র্যাব ও বিজিবি সদস্যসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে খুলনার একটি আদালত।
সোমবার মহানগর হাকিম মো. কেরামত আলী আটক প্রত্যেককে দুই দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেন।
এরা হলেন র্যাব-৬ এর সৈনিক সৈয়দ ওবায়দুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনার ল্যান্স নায়েক মো. আকিদুল ইসলাম, জসিমউদ্দিন ও গাজী মঈন উদ্দিন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মানসরঞ্জন দাস আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
এসআই মানস আরো জানান, স¤প্রতি নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম খুরশিদ আলম টোনার মোটরসাইকেল চুরির ঘটনায় রোববার ভোরে খালিশপুর হাউজিং এলাকা থেকে গাজী মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে দু’টি ডিসকভারি, একটি পালসার এবং একটি হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান মানস।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় এসআই শফিকুল রোববার রাতে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24