চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় আগুনে আটটি বসতঘর ও চারটি জুট কাপড়ের গুদাম পুড়ে গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন এলাকার হাজী নুরুল আলমের মালিকানাধীন ভাড়াটিয়া বসতঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।
আগুনে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
কালুরঘাট ফায়ার ব্রিগেড স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১২ জন মালিকের আটটি কাঁচা বসতঘর ও জুট কাপড়ের ছোট গুদাম পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৫৪ ঘ.
bdnews24