বেনাপোল, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে শনিবার বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক অটোরিকশা চালক মারা গেছেন।
নিহত হাতেম আলী বেনাপোলের সাদিপুর গ্রামের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানা পুলিশের পরিদর্শক হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে হাতেম আলী তার বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24