চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে শনিবার ডাকাত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন মো. ইলিয়াছ (৩৬), মো. এমরান হোসেন (২৪), মো. রুবেল (২০), শওকত মিয়া (২০), মো. লিটন (২২) ও মো. ফারুক (৩৬)।
এদের সবাই চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপোল এলাকায় ভাড়া থাকেন বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইটি অটোরিকশা করে চাতুরীর চৌমুহনী বাজারে ডাকাতি করতে গেলে একটি অটোরিকশাসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অন্যটিতে করে আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
তাদের কাছ থেকে কয়েকটি চুরি ও কিছু রড উদ্ধার করা হয়েছে। এরা সিএনজি চালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা করা হয়েছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24