২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ছিনতাইকারী গ্রেপ্তার

মাগুরা শহরে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

মাগুরা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের ভায়নার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল শিকদার (২২) সদর উপজেলার রামনগর দুর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে শহরের ভায়নার মোড় থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় টহল পুলিশ রুবেলকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৫৮ ঘ.