২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আফিল্যারটেক এলাকায় এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আফিল্যারটেক এলাকায় এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় তিনটি মটর সাইকেলে করে ছয় জন ছিনতাইকারী এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে। ছিনতাইয়ে জড়িত অভিযোগে মো. এনাম (২২) ও কুতুবউদ্দিনকে (২৪) নামে দুজনকে ধাওয়া করে ধরে পুলিশে দিয়েছে জনতা। দুজনই পটিয়া উপজেলার বাসিন্দা। বোয়ালখালী থানার ওসি জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবি মোবাইল ফোনের এজেন্ট জাহিদ উদ্দিনের দুই ভাই ১০ লাখ টাকা নিয়ে মটর সাইকেলে চড়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। পেছন থেকে তিনটি মটর সাইকেলে আসা ছয় জন ছিনতাইকারী ওই ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়, যার মধ্যে দুজনকে জনতা ধাওয়া করে ধরে ফেলে,” বলেন তিনি। তবে টাকাসহ চার ছিনতাইকারী পালিয়ে যায়। ওসি জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যবসায়ী জাহিদ উদ্দিন বোয়ালখালীর গোমদণ্ডী এলাকায় মোবাইল অপারেটর রবির এজেন্ট খায়ের টেলিকমের মালিক। ছিনতাইয়ের সময় তিনি মটর সাইকেলে ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৫ ঘ.