সাভার, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পরিত্যক্ত কাগজের কার্টন থেকে যুবকের হাঁটু থেকে বিচ্ছিন্ন খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সাভারের লালটেক এলাকা থেকে ওই কার্টনটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় এক পথচারী বড় আকারের কাগজের ওই কার্টনটি পান। পরে কৌতুহলবশত কার্টনটি খুলে তিনি খণ্ডিত একটি পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাম হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন ওই পা’টি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
এএসআই জাফর বলেন, “দুস্কৃতকারীরা ওই যুবককে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে একেক জায়গায় ফেলেছে। যার একটি টুকরো আমরা পেয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৯ ঘ.
bdnews24