নারায়ণগঞ্জ, এপ্রিল ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে মঙ্গলবারের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার গভীর রাতে পুলিশ উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সোনাব এলাকার নজরুল ইসলাম (৩০), মাছিমপুর এলাকার বকুল মিয়া (২৯) ও মাসুম (২৩), রূপশী এলাকার হাছিবুর রহমান(২৫), অনিক মিয়া (২১)।
রূপগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের অফিস সহকারী আবু হানিফ মোস্তফা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওই মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সমর্থিত ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে ২০ জন আহত হয়।
এ সময় উপজেলা পরিষদের তিনটি অফিস ও কর্মচারীদের বেশকয়েকটি আবাসিক কোয়ার্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এছাড়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের গাড়িসহ ৪টি গাড়ি ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪১ ঘ.
bdnews24