২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস (ডব্লিউইসি) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস (ডব্লিউইসি) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ডব্লিউইসির অ্যাওয়ার্ড অ্যান্ড একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ এক চিঠিতে পুরস্কার গ্রহণ ও ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানান। শিক্ষাক্ষেত্রে নাহিদের অবদান ও নেতৃত্ব সুবিদিত উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডব্লিউইসির জুরি ও পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষামন্ত্রীকে ‘অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু এডুকেশন’ -এর জন্য মনোনীত করেছে। আগামী ২৯ ও ৩০ জুন ভারতের মুম্বাইয়ে প্রথম ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস হবে যার মূল প্রতিপাদ্য ‘লার্নিং ইন দি টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি: রাইট অ্যান্ড একসেস টু এডুকেশন’। এতে বিভিন্ন দেশের খ্যাতনামা পণ্ডিত, গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ এবং শিক্ষামন্ত্রীরা উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১২৫২ ঘ.