২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় খাদ্য কর্মকর্তা আটক

ঘুষ নেওয়ার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা উপ-সহকারী খাদ্য পরিদর্শককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

গোপালগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা উপ-সহকারী খাদ্য পরিদর্শককে আটক করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপ-সহকারী খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেনকে আটক করেন। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বান্ধাবাড়ি ইউপি’র ৪নম্বর ওয়ার্ড সদস্য সেলিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাবিখার চালের ডিও দেওয়ার সময় উপজেলার এক খাদ্য কর্মকর্তা টন প্রতি ৬শ’ টাকা করে দাবি করেন। এ টাকা নিজে না নিয়ে উপ-সহকারী খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেনের মাধ্যমে নেন তিনি। তিনি বলেন, সে অনুযায়ী টন প্রতি ৬শ’ টাকা দিয়ে ডিও নেন তিনি নিজে (সেলিম মোল্লা)। এর আগে বিষয়টি ইউএনওকে জানিয়ে রাখেন। রাতে ইউএনও খাদ্য অফিসে ঝটিকা অভিযান চালিয়ে নগদ ১০ হাজার ৫০ টাকাসহ আনোয়ারকে গ্রেপ্তার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১৭ ঘ.